Literacy

                                                       আমার মা
                                                 -আরমান ফেরদৌস রিজন

 জন্ম থেকে পেয়েছি তোমার ভালবাসা
তোমার কাছেই শিখেছি নিজের  মাতৃভাষা।
তোমার চোখেই দেখেছি লক্ষ্য জয়ের আশা
তোমার হাতেই খেয়েছি খাবার খাসা খাসা।
তোমার কাছেই শিখেছি হাটা চলা করা
তোমার কলেই পেয়েছি শৈশবের হাসি মজা।
তোমার আচলেই পেয়েছি অফুরন্ত মায়া মমতা
তোমার কাছেই পেয়েছি দুঃখে সান্ত্বনা।
তোমার মুখেই শুনেছি মজার মজার হাসির কথা
তুমিই ভুলিয়ে দিয়েছ আমার দুঃখ,কষ্ট,বেদনা।
                                                             তাই তোমাকে এত ভালবাসি মা।  


 “এলিয়েন”

                                           - কাইফ মাহ্‌ফুজ

         পর্যবেক্ষণকারী স্পেসশিপের সবকিছু সঠিকভাবে চলছে তা নিশ্চিত করে নেয় লরিস তার পাশেই বসে একই সাথে স্পেসশিপটির দখল নিয়েছে তার বাল্যকালের বন্ধু পল তাদের লক্ষ্য নতুন কোনো গ্রহ ও তার পরিবেশ আবিষ্কার করা লরিস তার বন্ধু পলকে জিজ্ঞাসা করল-“ আমরা পারব তো নতুন গ্রহ আবিষ্কার করতে ?” ঠিক কিছুক্ষণ পর তারা খোঁজ পায় ছোট একটি গ্রহের একে অপরকে অভিনন্দন জানিয়ে তারা এগিয়ে যায় গ্রহটির দিকে গ্রহটির আয়তন প্রায় মঙ্গল গ্রহের আয়তনের সমান
লরিস গ্রহটি আবিষ্কার করতে খুবই আগ্রহী হয়ে পরে । সে তার বন্ধুর সাথে মিলে গ্রহটির নাম দেয় গ্রসিয়া। গ্রহটি আয়তনে ছোট হলেও, সে ও পল গ্রহটিতে নামার সময় তারা    বুঝতে পারে গ্রহটি অনেকটা পৃথিবীর মতো। তারা তাদের স্পেসশিপটি একটি সমুদ্রতীরে নামিয়ে দেয়। তারা লক্ষ্য করল গ্রহটিতে পৃথিবীর প্রায় সকল বৈশিষ্ট্য বিদ্যমান। লরিস ও পল হাটতে লাগল। তারা দেখল গ্রহটিতে কোথাও মাটি নেই। সমুদ্রতীরের মতো সবখানে শুধু বালু। বালুর উপরেই গাছ ওপাহাড়। গাছের বৈশিষ্ট্যও ভিন্ন। লরিস পলকে জিজ্ঞাসা করল-“ গ্রহটির বৈশিষ্ট্য পৃথিবীর মতো। এখানেও কি পৃথিবীর মতো মানুষ আছে ?” পল বলল –“ তবে গ্রহটির অদ্ভুত বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা দেওয়া অনেক কঠিন। হতে পারে এখানে কোনো ধরনের এলিয়েন আছে।“ এলিয়েনের কথা শুনতেই লরিস আতঙ্কিত হলো এবং কাঁপা স্বরে বলে উঠল –“এলিয়েন !”
            তারা আরেকটু সামনে এগোতেই লক্ষ্য করল দূরে কোনো প্রাণী দেখা যাচ্ছে। পল লরিসকে সাবধান করে একটি পাহাড়ের পাদদেশে লুকিয়ে পড়তে বলল। দুজনে পাহাড়ের কিনারা থেকে  প্রাণীগুলোর দিকে তাকাতেই দেখতে পায় যে প্রাণীগুলোর সাথে মানুষের কোনো পার্থক্য নেই। লরিস বলল-“ মনে হয় মানুষ। আমাদের সামনে গিয়ে দেখা উচিত।“ লরিস সামনে পা বাড়াতেই পল এক হ্যাঁচকা টান দিয়ে তাকে নিষেধ করে বলল –“ আর কিছুক্ষণ দেখ। এটা আমাদের জন্যই মঙ্গল।“ কিছুক্ষণ পরে পল ও লরিস দেখতে পেল প্রাণীগুলোর মধ্যে মানুষের সকল গুণই আছে। তবে প্রাণীগুলোর এক অদ্ভুত শক্তি দেখে তারা ভীত হয়ে যায়। প্রাণীগুলো অদৃশ্য হয়ে যেতে পারে,তাদের কোনো অস্ত্র দরকার হয় না,হাতের মধ্য দিয়ে তেজস্ক্রিয় রশ্মি বের করতে পারে তারা। লরিস ও পল তাদের প্রজাতি চিহ্নিত করতে না পেরে ভীষণ ভীত হয় এবং গ্রহটি থেকে ফিরে যাওয়ার লক্ষ্য স্থির করে। তাই তারা প্রাণভয়ে গ্রহটি হতে বের হওয়ার জন্য স্পেসশিপের দিকে এগোয়। সমুদ্রতীরে গিয়ে তারা লক্ষ্য করল যে সেখানে তাদের স্পেসশিপটি নেই। পিছন ফিরতেই পল ও লরিস দেখতে পেল অদ্ভুত প্রাণীগুলোকে তাদের প্রতি নিশানা স্থির করতে। লরিস পলের কানাকানি বলে উঠল-“ বেঁচে থাকলে আবার দেখা হবে।“ 


পাঠান আপনার গল্পঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLScYCg3vWPWVt-i4uEcaVhjyiMUDgq9aAPrI41pgSy2kgcNBkA/viewform    

No comments

Theme images by lobaaaato. Powered by Blogger.